রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৭
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদের দাফন সম্পন্ন

লবীব আহমদ
ডিসেম্বর ১৭, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার বেলা ২ টায় নিজ গ্রামের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসায় জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই মাওলানা সিদ্দিক আহমদ হাসনু।

জানাজার পূর্বে তাঁর জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এমসি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবুল কাশেম, মাওলানা রেজওয়ান আহমদ প্রমুখ।

আরও পড়ুন: এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ আর নেই

এর আগে তিনি শনিবার রাত ৯টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।

আরও পড়ুন: প্রফেসর সালেহ আহমদের মৃত্যুতে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির শোক

গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে সিলেটসহ তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।