শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট শহিদ মিনারে মুরারিচাঁদ কবিতা পরিষদের কোরাস কবিতা আবৃত্তি

লবীব আহমদ
ডিসেম্বর ১৫, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বিজয় দিবসের অনুষ্ঠানে কোরাস কবিতা আবৃত্তি করেছে মুরারিচাঁদ কবিতা পরিষদ। শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত এই অনুষ্ঠানে কোরাস কবিতা আবৃত্তি করেন কবিতা পরিষদের সদস্যরা।

‘বাংলাদেশের হৃদপিণ্ডের ধ্বনি’ কবিতাটি আবৃত্তি করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি হাসনাত জাহান সুমনা, সাধারণ সম্পাদক মইনুল হাসান আবির, শুভ, সিজান, মান্না, জাবের, গুলজার, অতসী, গুনশ্রী, সামিয়া ও সানজিদা।

এসময় উপস্থিত ছিলেন- মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ।

উল্লেখ্য, মুরারিচাঁদ কবিতা পরিষদ ২০১১ সালে মুরারিচাঁদ কলেজে সাংস্কৃতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই সংগঠনটি প্রতিবছর বইমেলা, শরৎ কবিতা উৎসব সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।