বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

লবীব আহমদ
ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে কলেজের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজিত সৃজনশীল কর্ম শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করা হয়। পরবর্তীতে টিলাগড় পয়েন্ট এ অবস্থিত শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে দশটায় কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন মো. তৌফিক এজদানী চৌধুরী।

সভায় সভাপতির বক্তব্যে রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

সভায় বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হামিদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মহসিন আলী, পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক মোহাম্মদ মোছাদ্দেক হোসেন খান, অর্থনীতি বিভাগের প্রভাষক সজীব দে।

এর আগে সভার শুরুতেই সৃজনশীল লেখা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির সূর্য সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাসে তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিতের কোরআন তিলাওয়াত ও রসায়নবিদ্যার প্রভাষক সুজন তালুকদারের গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

সভার শেষে শহিদ বুদ্ধিজীবী সহ মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।