গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার এজিএম সম্প্রতি জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারপারসন আব্দুল মালিক কুটির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জিল্লুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসি কেন্দ্রিয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ ও সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান, সানাওর আলী কয়েছ, এম এ গফুর, আবাব মিয়া, সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরী ও ট্রেজারার সুফী সুহেল আহমদ। সভায় বিগত বছরের প্রতিবেদন পেশ করেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জিল্লুল হক ও ট্রেজারার মোঃ আবুল মিয়া । সভায় আলোচনা শেষে সাধারণ সম্পাদক ও ট্রেজারারের রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এছাড়াও আরও বক্তব্য রাখেন আখলাকুর রহমান, শাহান চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, সালেহ আহমদ, আব্দুল হক, কামরান বেগ, আশরাফ চৌধুরী, ফারুক মিয়া জিলু, এডভোকেট মুমিন আলী, আব্দুস সোবহান, আজম আলী, আব্দুল কাদির, আব্দুর রব, মজির উদ্দিন, আরিফ উদ্দিন, কাজি তাজ উদ্দিন আকমল, অলিদুর রহমান, গোলাম কুদ্দুস কামরুল প্রমুখ।
সভায় ইসরায়েল-ফিলিস্তিনির স্থায়ী যুদ্ধ বিরতির আহবান জানানো হয়। সভায় সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার জোর দাবী জানানো হয় । সভায় বিমানে অসুস্থজনিত কারণে মারা যাওয়া সুয়েবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তি
