গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি এম এ গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কামরুল চৌধুরী।
সভায় সংগঠনের আর্থিক প্রতিবেদন পেশ করেন ট্রেজারা সুফী সুহেল আহমদ।
সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর ফয়জুর রহমান, আব্দুল মালিক কুটি, মাওলানা আব্দুল কুদ্দুস, ফারুক মিয়া জিলু, আবাব মিয়া, সৈয়দ জিল্লুল হক, মো. আবুল মিয়া, শাহ সাইদুর রহমান, এডভোকেট মুমিন আলী, এম এ আউয়াল, কাজী আকমল তাজ, সালেহ আহমদ, আব্দুস সুবহান, জুবেল আহমদ বেলাল প্রমুখ।
এদিকে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের এজিএম আগামী ২০ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা সাড়ে ৬ টায় Tara Taree Restaurant, 115 New Road, London E11HJ এ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
