বুধবার , ১৫ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪২
আজকের সর্বশেষ সবখবর

মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

৬বছর পূর্ণ হলো মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির (এমসিডিএস)। ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ডিবেটিং সোসাইটির কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি সাইফুর রহমান মিশুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, ডিবেটিং সোসাইটির মডারেটর ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন প্রমুখ।

এসময় প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ তাঁর বক্তব্যের শুরুতেই সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি ছাত্রছাত্রীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিস বৃদ্ধি করতে বিতর্ক চর্চার পরামর্শ দেন।

নিজেদের বিতর্ক অভিজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী পূজা নাথ কণিকা, একাদশ শ্রেণির মুবাশ্বির।

এসময় আরও উপস্থিত ছিলেন এমসিডিএস এর সাবেক সাধারণ সম্পাদক রজত দাস, সাবেক বিতার্কিক হিরাত, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আশরাফ আহমেদ, মুরারিচাঁদ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মইনুল হাসান আবির সহ আরো অনেকে।

“যুক্তির শাণিত স্রোতে, সৃজিব মুক্তির মহাকাল‌” এই স্লোগান নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির (এমসিডিএস)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।