বুধবার , ৪ অক্টোবর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৩

এমসি কলেজে ‘মুরারিচাঁদ কবিতা পরিষদে’র শরৎ কবিতা উৎসব পালন

লবীব আহমদ
অক্টোবর ৪, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

কবিতা-গান-নৃত্যসহ নানা আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ষড়ঋতুর শরৎকে বরণ করে ‘শরৎ উৎসব ১৪৩০’ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় কলেজের মুরারিচাঁদ কবিতা পরিষদ ২য় বারের মতো এই উৎসবের আয়োজন করে।

মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি এনামুল ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার মধ্যে দিয়ে মানুষের মনের উদারতা ও গভীরতা আর প্রসারিত হয়। এ সময় শরতের আকাশ থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষা সবাইকে নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যদের কন্ঠে কোরাস আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে ’শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি’ এই শরৎ কবিতা উৎসব-২০২৩।

মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্য ইভা সিদ্দিকী ও সিজান শেখের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায়, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সাংস্কৃতিক পর্বে কলেজের মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি, গান, একক, দ্বৈত কবিতা আবৃত্তি ও দলগত নৃত্য পরিবেশনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।