তিবিয়ান মাহবুব: সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন নন্দিরগাঁও ইউনিয়নের আওতাধীন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস মাদরাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে গঠিত সাড়া জাগানো ছাত্র সংগঠন “আল হান্নান ছাত্র সংসদের উদ্যোগে অত্র জামিয়ার ১ম সাময়িক পরীক্ষায় মুমতাজ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ২৮শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার সময় জামিয়ার মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামিয়ার নায়বে মুহতামীম মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও আল হান্নান ছাত্র সংসদের সহ সাধারন সম্পাদক মুহা. ফয়জুল ইসলামের সঞ্চলনায় মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন অত্র জামিয়ার ছাত্র হাফিজ জুবায়ের আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামীম মাওলানা শায়খ রফীক আহমদ মহল্লী দা. বা.।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শায়খ রফীক আহমদ মহল্লী বলেন, “এ জামিয়া হচ্ছে আমাদের আকাবিরদের দু’আর ফসল আমরা এ আমানত রক্ষায় আমরণ চেষ্টা চালিয়ে যাবো, জামিয়ার সূচনালগ্ন থেকে ইলম, আমল ও তারবিয়্যাত প্রদান করে আসছে জামিয়া দারুস সালাম। শুধু ইলম অর্জন করে তা বাস্তব জীবনে প্রয়োগ না করলে সেই ইলম অর্জন ব্যর্থ। জামিয়া দারুস সালাম ইলমের এক অনন্য একটি বাতিঘর। ইলমে নববীর শেকড়ের স্বাদ গ্রহণ করে প্রকৃত মু’মিন হতে পারলে আমাদের শিক্ষা প্রদান স্বার্থক হবে”।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র জামিয়ার নায়েবে শায়খুল হাদীস মাওলানা নাছির উদ্দিন, মুহাদ্দিস মাওলানা আলী হোসেন, মুহাদ্দিস মাওলানা শামীম আহমদ, জামিয়ার সিনিয়র শিক্ষক হাফিয মাওলানা আতিকুর রহমান ইমরান, মাওলানা বিলাল আহমদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা মুদ্দাসসির আহমদ, মাষ্টার ফরিদ উদ্দিন ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, জামেয়ার শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
পরিশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। সকল শিক্ষার্থীদেরকে শুভ কামনা জানিয়ে জামিয়ার মুহতামীম মাওলানা শায়খ রফীক আহমদ মহল্লীর দু’আ মাধ্যমে অনুষ্ঠানে ইতি ঘটে।
