রবিবার , ১৬ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারেই সফল অস্ত্রোপচার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৬, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় রোববার (১৬ জুলাই) হাসপাতালে শল্যচিকিৎসা কার্যক্রমের জন্য একটি বিশেষ দিন ছিল। এই দিনে সিলেট জেলার উপজেলা পর্যায়ে প্রথম জেনারেল সার্জারিতে পিত্তথলির পাথরের অস্ত্রোপচার (ঙঢ়বহ পযড়ষবপুংঃবপঃড়সু) করা হয়। এর মাধ্যমে সিলেট জেলার মধ্যে ও উপজেলা পর্যায়ে প্রথম জেনারেল সার্জারিতে বড় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল এবং হাসপাতালের সাফল্যে আরও একটি পালক যুক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো. মঈনুল আহসানের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং দিকনির্দেশনায় অত্র অস্ত্রোপচারে ডা: মোঃ ইউসুফ জামিল (জুনিয়র কনসালট্যান্ট জেনারেল সার্জারি এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন-ডা: মোঃ কামরুল গাফফার (জুনিয়র কনসালট্যান্ট এনেস্থেশিয়া) ডা: রুবাইয়া আহমেদ (আবাসিক মেডিকেল অফিসার), শিপা বেগম (নার্সিং সুপারভাইজার ভারপ্রাপ্ত) আর রোকেয়া বেগম (নার্সিং ইনচার্জ), শ্রীদাম মালাকার (ওটি ইনচার্জ), আয়েশা খাতুন (সিনিয়র স্টাফ নার্স)।

উল্লেখ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এই হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রমের উদ্বোধন করার পর থেকে অত্র প্রতিষ্ঠানটি সিলেট জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মঈনুল আহসানের ঐকান্তিক প্রচেষ্টা এবং দিকনির্দেশনায় একের পর এক সফলভাবে অস্ত্রপচার করে আসছে। ইতিপূর্বে অনেকগুলো সফলভাবে সিজারিয়ান সেকশন অপারেশন এবং জেনারেল সার্জারির বেশ কয়েকটি মেজর অপারেশন কয়েক শতাধিক মাইনর অপারেশন সফলভাবে সম্পন্ন করে ইতিমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করতে সফল হয়েছে। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।