বুধবার , ৫ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৫
আজকের সর্বশেষ সবখবর

জিএসসি সাউথইস্ট রিজন নেতৃবৃন্দের সাথে সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
জুলাই ৫, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কের সাউথইস্ট রিজনের উদ্যোগে মৌলভীবাজার চ্যাপ্টারের চেয়ারপার্সন ডা. সাদিক আহমদ ও সিলেট চ্যাপ্টারের সেক্রেটারি আবদুস সামাদ নজরুল-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফুল দিয়ে তাদের বরণ করেন নেতৃবৃন্দ।

জিএসসি সাউথইস্ট রিজনের চেয়ারপার্সন এম এ আজিজের সভাপত্বিতে ও সেক্রেটারি ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসবাহ উদ্দিন।

এছাড়া আরো বক্তব্য রাখেন-জিএসসি সাউথইস্ট রিজনের সহ সভাপতি এম এ গফুর, ট্রেজারার সূফি সুহেল আহমদ, জিএসসি ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আবদুল মালিক কুটি ও ট্রেজারার আবুল মিয়া, মাওলানা আবদুল কুদ্দুস, বিশিষ্ট কমিউনিটি নেতা আবাব মিয়া, জিএসসি সাউথইস্ট রিজওনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, জিএসসি সাউথইস্ট রিজিওনের যুববিষয়ক সেক্রেটারি সালেহ আহমদ, কামরান বেগ, সাংবাদিক শিপন আহমেদ, আবদুস সোবহান, ওয়ালিদুর রহমান, কবির আহমদ, আবদুস কুদ্দুস কামরুল প্রমুখ।

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কের কেন্দ্রীয় কমিটির সকল কর্মসূচি সিলেট বিভাগে সফলভাবে বাস্তবায়নের জন্য সিলেট বিভাগীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

এর আগে সভার শুরুতে কুরআন তেলায়াত করেন জগম্বর আলী।

সভার শেষে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কের সদস্য ও প্রবীণ কমিউনিটি নেতা কলা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।