মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫০
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট এন্ড অর্গানাইজেশন ইন ইউকের ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি
জুন ৬, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট এন্ড ওরগানাইজেশন ইন ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে গত বুধবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, কেয়ারার এসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল আলম, মোঃ আজির উদ্দিন, ফরিদ আহমদ বুলবুল, খালেদুল কিবরিয়া, সালেহ আহমদ, নুর আহমদ, ইকবাল আহমেদ, আব্দুস শহীদ, গোলাম করিম মাহবুব, মিনহাজুল ইসলাম, মাহফুজুর রহমান সাকিল, সায়েদ খান, আক্তারুজ্জামান, গোলাম কুদ্দুস কামরুল, মোঃ আব্দুল হক মামুন, তাজ উদ্দিন, নজমুল খান প্রমুখ।
সভায় সংগঠনকে আরো গতিশীল করে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় গোয়াইনঘাটের গৃহহীন বেশ কয়েকটি পরিবারের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দকে বক্তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।