বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৫
আজকের সর্বশেষ সবখবর

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
মে ১৮, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের (BSET) ঈদ পুনর্মিলনী, চ্যারিটি ডিনার ও ফান্ড রেইজীং অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে ইষ্ট লন্ডনের ইমপ্রেশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেক্রেটারি জামাল উদ্দিন ও ট্রাস্টী দেলোয়ার হুসেইনের সঞ্চালনায় ও চেয়ারম্যান মহিব উদ্দীনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী, চ্যারিটিনডিনার ও ফান্ড রেইজীং অনুষ্ঠিত হয়।

সভায় বিগত বছর থেকে এ পর্যন্ত যারা ট্রাস্টী ও মেম্বার হয়েছেন তাদের সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।

সভাপতি মহিব উদ্দীন তার বক্তব্যে বাংলাদেশে হাই স্কুলে প্রতি বছর ছাত্রছাত্রীর ভর্তি ফি দিতে তাদের অভিভাবকদের দূর্ভোগের কথা তুলে ধরেন। দু থেকে আড়াই হাজার টাকার এ ফি একসাথে স্কুলে পরিশোধ করতে অভিভাবকদের হিমশিম খেতে হয়, তার উপর যদি কোন পরিবারে একাধিক ছাত্রছাত্রী থাকে তাহলে পরিস্থিতি আরো জটিল হয় বলে তিনি উল্লেখ করেন। ফলে এখানে ইতি ঘটে অনেক শিক্ষার্থীর ছাত্র জীবন।

এসময় সংগঠনের প্রায় দু’শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।