সৌদি আরবের পাশাপাশি, কাতার, কুয়েত, আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এছাড়াও, ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশেও।
বুধবার (২৭ মে) স্থানীয় সময় ভোরে কাতারের সাত শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও, এবার দোহায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ঈদ জামাতের আয়োজন করে কাতারের বাংলাদেশ দূতাবাস। নামাজ শেষে ঐতিহ্য মেনে একে অপরকে কোলাকুলি করেন মুসুল্লিরা।
এছাড়া, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খুতবায় ইরান যুদ্ধের অবসান ও মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে দেশটিতে চলছে পশু কোরবানি। এশিয়া আরেক দেশ মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল ৮টায় কুয়ালালামপুরসহ বিভিন্ন শহরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি এসব জামাতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
