শনিবার , ৯ মে ২০২৬, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৮
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় ফুচকা ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক ::
মে ৯, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগরের কালিঘাটের ছড়ারপাড় মোড়ে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি ড্রাম ট্রাক থেকে ৪৩ বস্তায় ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব ফুচকার মূল্য প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা।

শুক্রবার (০৮ মে) রাতে অভিযান চালিয়ে এসব ফুচকা উদ্ধার এবং নাম্বারবিহীন ড্রাম ট্রাকটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাওকে ধরতে পারেনি পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের (নং-১৫/৯/৫/২৬) করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।