বৃহস্পতিবার , ৭ মে ২০২৬, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৭

সিকৃবির সিন্ডিকেট সদস্য হলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

নিজস্ব প্রতিবেদক ::
মে ৭, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা অনুযায়ী তাদের এই মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত সোমবার (০৪ মে) সংসদ সচিবালয় থেকে সিকৃবি উপাচার্য অধ্যাপক আলিমুল ইসলামকে পাঠানো এক চিঠিতে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়।

এর আগে সিকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিন্ডিকেট সদস্য হিসাবে দুইজন সংসদ সদস্যকে সংসদ নেতা কর্তৃক মনোনয়ন দিতে ৫ মার্চ সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছিল।

সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক’ এই মনোনয়ন প্রদান করা হয়েছে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, নব মনোনীত দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা রক্ষায় এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।