বুধবার , ৭ মে ২০২৫, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে ৩য় দিনের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট
মে ৭, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সিলেটের প্রাথমিক সহকারী শিক্ষকরা ৩য় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ৩য় দিন প্রায় ঘন্টাব্যাপী এই কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মোতাবেক ‘৫মে থেকে ১৫মে’ পর্যন্ত ১ঘন্টা, ‘১৬মে থেকে ২৫মে’ পর্যন্ত ২ঘন্টা, ২৬মে থেকে পূর্ণ দিবস। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি চলবে।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবিগুলো হচ্ছে- সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন বলেন, ‘ন্যায্য দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে আমরা ঐক্যবদ্ধ। কর্মবিরতি জৈন্তাপুর উপজেলায় যথাযথ ভাবে পালন করা হয়েছে। শিক্ষকদেরকে কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানাই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।