রবিবার , ২৭ এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন সম্পন্ন

মাঈন উদ্দিন, শাবিপ্রবি
এপ্রিল ২৭, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল অফ এপ্লাইড সায়েন্সস এন্ড টেকনোলোজির আয়োজনে ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘আইসিইআরআই-২০২৫’ সম্পন্ন হয়েছে।

২৪-২৬ এপ্রিল পর্যন্ত চলা এ সম্মেলনে ৮ দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে অংশ নিয়েছেন ৩৬৮ জন গবেষক ও শিক্ষার্থী।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং জিআইএলডিএএন’র এইচআর লিড গ্যাব্রিয়েলা মুনোজ।

৩ দিনব্যাপী সম্মেলনে চারটি প্রধান ট্র্যাকের আওতায় বিশ্বের আটটি দেশ-অস্ট্রেলিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত ও বাংলাদেশ-থেকে গবেষক ও শিক্ষাবিদদের মোট ৮৫৩টি গবেষণাপত্রের সারসংক্ষেপ থেকে নির্বাচিত হওয়া ৩৬৮টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। সম্মেলনে মোট ৬৩টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক গবেষকবৃন্দ তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন।

এই আন্তর্জাতিক সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন অধ্যাপক ড. রেজা সেলিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।