মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন ক্রু-কাউন্সিল ঘোষিত

এমসি কলেজ প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের নতুন ক্রু-কাউন্সিল-২০২৫ ঘোষিত হয়েছে। গত বুধবার রোভার স্কাউট স্কাউট গ্রুপের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পতাকা বৈঠকে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পতাকা বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সহ-সভাপতি প্রফেসর মো. আকমল হোসেন, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক উডব্যাজার মোহাম্মদ আবদুল খালেক, জিআরএসএল ফৌজিয়া আজিজ, আরএসএল শেখ মো. নজরুল ইসলাম, জিআরএসএল উডব্যাজার শাহনাজ বেগম, আরএসএল উস্তার আলী, সিনিয়র রোভার মেট এবং অন্যান্য রোভার বৃন্দ।

এই কমিটিতে ‘ক’ ইউনিটের এসআরএম মো. রুহেল আহমদ, ‘খ’ ইউনিটের এসআরএম মুমিনুল ইসলাম, ‘গ’ ইউনিটের এসআরএম রুবেল আহমেদ এবং ‘ঘ’ ইউনিটের জিএসআরএম রুনু আক্তারকে ঘোষণা করা হয়।

আর ক্রু-কাউন্সিলের সভাপতি হিসেবে রুহেল আহমদ ও সম্পাদক হিসেবে সুমাইয়া আক্তারকে ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি মুমিনুল ইসলাম, রুবেল আহমেদ এবং রুনু আক্তার, সহসম্পাদক- রিহান আহমদ, কোষাধ্যক্ষ- সানোয়ার হোসেন সানভী, ডেন সংরক্ষক- সামায়ুন কবির, সহ ডেন সংরক্ষক- ইউসুফ মাহদী রাফি, সাংস্কৃতিক সম্পাদক- লিমা দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক- পূজা দে, প্রচার সম্পাদক- কামরানুল হক মিজান, সহ প্রচার সম্পাদক- শেখ সানজিদা রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- জুই রায়, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- তমা তালুকদার, রেকর্ড সংরক্ষক সুবর্ণা আক্তার, সহ রেকর্ড সংরক্ষক- অনুশুয়া অতসী, ক্রীড়া সম্পাদক আবুল হোসাইন শিপন, সহ ক্রীড়া সম্পাদক- অমল দাস শ্রেষ্ঠ, আলোকচিত্র সংরক্ষক- জহির আহমেদ রাতুল, সহ আলোকচিত্র সংরক্ষক- ফজলে রাব্বি হিমেল এবং সদস্য হিসেবে আকাশ আহমদ, নুর আহমদ, মমতা আক্তার তানিয়া, নুর মোহাম্মদ তাফহিম, মারজানা আক্তারকে মনোনীত করা হয়।

পুরাতন কমিটি নতুন কমিটির কাছে গত রোববার দায়িত্ব হস্তান্তর করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।