শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৬
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

এমসি কলেজ প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ডিগ্রিতে অধ্যায়নরত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে ডিগ্রি ক্লাবের পক্ষ থেকে এই নবীন বরণের আয়োজন করা হয়।

এমসি কলেজের ডিগ্রি ক্লাবের সভাপতি রিহান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ‍্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় তিনি জুলাই অভ‍্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, কলেজের সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিজেকে শাণিত করে গড়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুরারিচাঁদ কলেজ ক‍্যাম্পাসকে সুন্দরতম করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদেরই ভূমিকা পালন করতে হবে। শুধু শিক্ষা নিলে হবে না, অন‍্য কারিকুলাম এর দিকে মনোযোগী হতে হবে। বিশেষ করে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে।

ডিগ্রি ক্লাবের সাধারণ সম্পাদক তানিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন কলেজের উপাধ‍্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, ডিগ্রি ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক।

এসময় বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক সুমিত কান্তি দাস পিনাক, ডিগ্রি ক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ, আমিনুল ইসলাম, মাসুম আহমেদ পরশ রেজুয়ান আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।