সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বিজ্ঞান ক্লাবের ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) কলেজে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে আবু সাইদ মোহাম্মদ জাবের-কে সভাপতি ও শাকিল আহমেদ-কে সাধারণ সম্পাদক এবং অলিদ হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা শেখ মো. নজরুল ইসলাম এবং মোদাব্বির হোসেন।
এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ দাস, কোষাধ্যক্ষ ফাহিম মুন্তাসির সীমান্ত, দপ্তর ও প্রচার সম্পাদক – বিপাশা দাস, প্রজেক্ট সম্পাদক মাইশা মাহবুব, সহ- প্রজেক্ট সম্পাদক মৃন্ময়ী ভট্টাচার্য, কার্যনির্বাহী সদস্য আশিষ সেন, রায়হান আহমদ তালুকদার, মো. জুবায়ের আহমদ, রিফাত আহমেদ শুভ, আবদাল হোসাইন, আব্দুর রহমান মুন্না, রুমানা বেগম, মাহদি হাসান নোমান এবং হাবিবুর রহমান ইফতি।
