বুধবার , ৮ জানুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবিতে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি ) ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটি আয়োজন করে।

সেমিনারে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘এটিএফ প্রোজেক্ট বিষয়ে সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি কে ধন্যবাদ জানাচ্ছি। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় সহায়ক হিসেবে কাজ করবে। গবেষণায় ভালো করার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং এগিয়ে যাবে। আমরা গবেষণায় ফান্ডিং বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছি।’

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হিট প্রোজেক্টের এটিএফ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. মোজাহার আলী।এ সময় রিসোর্স পার্সন অধ্যাপক মোজাহার আলী উপস্থিত শিক্ষকদের ‘এটিএফ প্রোজেক্ট’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়া অনুষ্ঠানে শাবিপ্রবির দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।