বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমসি কলেজ ছাত্রদলের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহামিনুল হক তপু ও যুগ্ম-আহবায়ক রাজিব হোসেইনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম এবং মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. আব্দুল্লাহ।
মোট ৪টি টিমে ১০ জন করে ৪০ জন খেলায় অংশগ্রহণ করেন। ১ম ম্যাচে কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জাকির একাদশ বনাম কলেজ ছাত্রদল নেতা সুনাম একাদশ মুখোমুখি হয়ে সুনাম একাদশ বিজয়ী হয়।
পরে ২য় ম্যাচে কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন একাদশ বনাম যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম ছামি একাদশ মোকাবেলা করে খেলায় ছামি একাদশ জয় লাভ করে।
ফাইনাল খেলায় ছামি একাদশ বনাম সুনাম একাদশ মোকাবেলা করে সুনাম একাদশ জয়লাভ করে।
খেলায় ছামি একাদশের পক্ষে ছামি, আলী হোসেন, জুয়েল মাহমুদ, সুজন, শাকিল, মহসিন, সুলতান, আবিদুর, নাসির।
সুনাম একাদশের পক্ষে সুনাম দেব, জাহিদুল ইসলাম, জালাল, মুস্তাক, মাসুম, মিলন, রেজুয়ান, মাহফুজ, ফাহিম অংশগ্রহণ করে এবং রাজিব একাদশের পক্ষে রাজিব হোসাইন, মিনহাজ খান, এহিয়া, মাহিন, রাহাত, সাকিব, সজীব ও জাকির একাদশের পক্ষে সালেহ আহমেদ, জাকির চৌধুরী, নাঈম, রাহী, কিবরিয়া, সোহাগ, কাউছার, রায়হান ইমন খেলায় অংশগ্রহণ করেন।
এসময় কলেজ ছাত্রদল এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে খেলা উপভোগ করেন। পরে বিজয়ী টিমের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
