মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববিদ্যালয় সমূহে যুগোপযোগী ভেটেরিনারিয়ান তৈরী করতে হবে- সিকৃবি ভিসি

সিকৃবি প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবির) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, আমাদেরকে যুগোপযোগী ভেটেরিনারিয়ান তৈরী করতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতা পেলে সিলেট অঞ্চলে স্থানীয়ভাবে গবেষণার মাধ্যমে গবাদি প্রাণীর বিভিন্ন ভেক্সিন তৈরী করা সম্ভব। যার মাধ্যমে গরু-বাছুর, হাস-মুরগী, ছাগল-ভেড়ার মৃত্যু কমিয়ে স্থানীয় জনগন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “ÒShaping Tomorrow’s Veterinary Professionals” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, প্রভোষ্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ.সি.আই এনিম্যাল হেল্থ ডিভিশনের ডা. অরবিন্দ কুমার সাহা, ডা. হিরেশ রঞ্জন ভৌমিক এবং ডা. মো. আমজাদ হোসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।