সোমবার , ৪ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

সারাদেশ ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

সোমবার দুপুরে অব্যাহতির বিষয় নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর। তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০ তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর ২য় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে সম্প্রতি এসব এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।