বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৪, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যে সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) কানিজ মওলা প্রধান অতিথি হিসেবে সিলেটে অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ এর উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. নূর-এ-আলম প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিসেফ সিলেটের চিফ অফ ফিল্ড অফিস কাজী দিল আফরোজা ইসলাম।

সভায় বক্তাগণ স্কুল ও স্কুল কার্যক্রমের বাইরের সকল পর্যায়ের কিশোরীদের এইচপিভি টিকা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ টিকাদান কর্মসূচি সফল করতে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহবান জানান।

স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবেন এ টিকা। এক ডোজের এইচপিভি টিকাদানের এ ক্যাম্পেইন চলবে ১৮ দিন। সিলেট বিভাগে এইচপিভি ক্যাম্পেইনে ৫ লাখ ৫৩ হাজার ২২১জন কিশোরীকে বিনামূল্যে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩০ হাজার ৭৩৮, সিলেট জেলায় ১৮১ হাজার ৪৯৮, হবিগঞ্জে ১ লাখ ১৮ হাজার ৯৯৬, মৌলভীবাজার জেলায় ১ লাখ ৩ হাজার ৪৩১ ও সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২৬ হাজার ৫৯১ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।