সোমবার , ৭ অক্টোবর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শহীদ আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

শহীদ আবরার ফাহাদ স্মরণে সিলেটে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মদন মোহন কলেজ শাখার উদ্যোগে মৌন মিছিলটি মদন মোহন কলেজ ক্যাম্পাসের সামন থেকে শুরু হয়ে রিকাবীবাজার হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

সরকারি মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব জহির ইসলাম আলালের পরিচালনায় মৌন মিছিলে উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক সাহান আল মাহমুদ খান, কামরান উদ্দিন অপু, তারেক আহমদ চৌধুরী, জুনেদ আহমদ, ছাত্রদল নেতা হানিফ হুসেন, সারওয়ার হোসেন সুজন, আনিছুর রহমান আকাশ, ফাহিম আহমদ, মো ফিরুজ মিয়া, বিলাল আহমদ, ফুয়াদ আহমদ, সজিব আহমদ, তানভির আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।