সোমবার , ৭ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

শ্রম ও নিষ্ঠা দিয়ে যেকোনো সীমা অতিক্রম করা সম্ভব- প্রফেসর ড. আশরাফুল আলম

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

#এসআইইউ ইংরেজি বিভাগের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

শিক্ষার্থীদের বিপুল উচ্ছ্বাসের মধ্য দিয়ে উৎসাহ ব্যাঞ্জক পরিবেশে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

এসময় তিনি বলেন, শ্রম, নিষ্ঠা এবং অধ্যাবসায় দিয়ে যেকোন স্বীকৃতি অর্জন সম্ভব। আজকের এই অনুষ্ঠান শুধু পুরস্কারের নয়, এটি অধ্যবসায়, পরিশ্রম এবং স্বপ্নের এক অনন্য উদযাপন। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে- শিক্ষার্থীদের ভেতর প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এগিয়ে যাওয়ার প্রেরণা সৃষ্টি করা। অর্জনের আনন্দ যেন সামনের যাত্রাকে আরও মসৃণ করে সেজন্য আরও বেশী জ্ঞানচর্চায় নিবিষ্ট থাকতে হবে।

ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। শিক্ষার্থী ও অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড কমিটির আহবায়ক স্বাতী রানী দেবনাথ।

প্রভাষক আনামিকা সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নঈমা মাসুদ নীলা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খালেদ হোসেইন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. প্রণব কুমার সাহা, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ, তাইবা ফেরদৌসী মিম, দিনার মিয়া ও এসএসএস জুঁই।

আলোচনা শেষে স্প্রিং-২০২৪ সেমিস্টারের জন্য ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী জাকারিয়া আহমদ এবং দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী তায়িবা ফেরদৌসী মিমের হাতে ‘স্টুডেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেন অতিথিরা।

শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়তারসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইংরেজি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।