শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১১
আজকের সর্বশেষ সবখবর

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় এমসি কলেজের গুলজার সাবিকের সিলভার পদক অর্জন

এমসি কলেজ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

‘Queen’s Commonwealth Essay Competition 2024’- এ অংশগ্রহণ করে সিলভার পদক অর্জন করেছে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী গুলজার সাবিক। ‘Royal Commonwealth Society’ ১৮৮৩ সাল থেকে কমনওয়েলথ ভুক্ত দেশসমূহের তরুণদের মধ্যে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ বছর জাতিসংঘ ঘোষিত ‘Sustainable Development Goal 4 (Quality Education)’ -এর প্রতি লক্ষ্য রেখে’ রয়েল কমনওয়েলথ সোসাইটি’ কমনওয়েলথভুক্ত দেশসমূহের তরুণদের মধ্যে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে শিক্ষা, পরিবেশ ও জলবায়ু, জেন্ডার ইস্যু, ইয়োথ লিডারশিপ, ইনোভেটিভ আইডিয়া প্রভৃতি ক্ষেত্রে প্রবন্ধ আহবান করে।

যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, ঘানা, সিঙ্গাপুরসহ ষাটটির অধিক দেশ থেকে এ বছর ৩৪ হাজার ৯৩৯ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ‘From Paddy Fields to Global Forum: Zakiganj’s Lessons for the Commonwealth’ শীর্ষক প্রবন্ধের জন্য গুলজার সাবিক সিনিয়র ক্যাটাগরিতে সিলভার পদক অর্জন করে। ২৪ সেপ্টেম্বর ‘রয়েল কমনওয়েলথ সোসাইটি’ ইমেইলের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে সনদপত্র প্রেরণ করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলজার সাবিক জানায়, ‘আমি খুবই আনন্দিত। এটি অনেক অনুপ্রেরণার। দেশের জন্য আমি কঠোর পরিশ্রমের দ্বারা আরো সুনাম অর্জন করতে চাই।’

গুলজার সাবিক ইতোপূর্বে ‘ ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২৪ ‘ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে এবং ডিভিশনাল টপার নির্বাচিত হয়।

উল্লেখ্য, সে মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন ও জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মত নুরজাহানের পুত্র। তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জের নগরকান্দি গ্রামে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।