রবিবার , ৪ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১১
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: সদর দপ্তর

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৪, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (৪ আগস্ট) এনায়েতপুর থানায় ঢুকে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, সন্ত্রাসীরা ডিএমপির যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানা আক্রমণ করেছে। আহত পুলিশ সদস্য প্রায় তিন শতাধিক।

এর আগে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বলেন, ‘কমপক্ষে ১১ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।