শনিবার , ৮ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫১
আজকের সর্বশেষ সবখবর

তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার সম্মাননা প্রদান

মতিউর রহমান দুলাল
জুন ৮, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থা আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ জুন) সকাল ১১টায় তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক শিব্বির আহমদের সভাপতিত্বে ও সদস্য তামিম আহমদের সসঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. জফির সেতু।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফারুক আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল জব্বার, জৈন্তাপুর উপজেলা কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক ফয়েজ উল্লাহ, বড়লেখা উপজেলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব মিসবাহ উদ্দিন আফজল, ছাত্র কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারন সম্পাদক মো.মুছলেহ উদ্দিন মুনাঈম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থার আহবায়ক কমিটির সদস্য জাকোয়ান আহমদ ও রঞ্জন বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন নোমান আহমদ, গীতাপাঠ করেন রঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, সম্মাননা ক্রেষ্ট, নগদ অর্থ তুলে দেন ও উপস্থিত শিক্ষার্থীর উদ্দেশ্য অনুপ্রেরণা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ সেলিম, জৈন্তাপুর কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ফয়েজ উল্লাহ এবং বড়লেখা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মিসবাহ উদ্দিন আফজলের সার্বিক সহযোগিতায়
গত ১৬ই মে তোয়াকুল ইউনিয়নের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩টি শাখায় ১৮ জন প্রতিযোগীকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।