সোমবার , ২৭ মে ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪১
আজকের সর্বশেষ সবখবর

সাবেক শিক্ষা অফিসার সমরেন্দু শেখরের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

সিলেটের সকাল রিপোর্ট
মে ২৭, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যে প্রথম উপজেলা শিক্ষা অফিসার সমরেন্দু শেখর রায় (৭৮) পরলোকগমন করেছেন। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় তিনি পাঠানটুলা করেরপাড়াস্থ নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন । তিনি কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের বাসিন্দা। তিনি ‘রাজু স্যার’ নামে সকল মহলের কাছে পরিচিত ছিলেন।

চাকুরী জীবনে তিনি ছাতক দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালনশেষে ২০০৪ সালে অবসরে যান। এর আগে কোম্পানীগঞ্জের বালুচর, ভাটরাই ও কলাবাড়িসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সর্বজন স্বীকৃত শিক্ষাগুরু। একজন আলোকিত মানুষ ।

তিনি ছিলেন তিন ছেলে ও দুই মেয়ের জনক। এর মধ্যে তিনজনই চাকুরীজীবী। তার বড় ছেলে সুব্রত শেখর রায় এনজিও সংস্থা আশা’র কর্মকর্তা। তার অন্তে:ষ্টিক্রিয়া গতকাল রোববার রাতে ৮টায় সিলেটের চালিবন্দরস্থ মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন মহলের শোক
শিক্ষা অফিসার সমরেন্দু শেখর রায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকজ্ঞাপনকারীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মুজিবুর রহমান মিন্টু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস প্রমুখ। পৃথক শোক বার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।