সোমবার , ২৭ মে ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত হোল্ডিং ট্যাক্স বাতিল করায় জিএসসি’র সন্তোষ প্রকাশ

ডেস্ক রিপোর্ট
মে ২৭, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিকভাবে হেল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করায় সন্তোষ প্রকাশ করেছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় কমিটি ও সাউথ ইস্ট রিজিওন। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও ট্রেজারার সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, উচ্চ হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ফলে সিলেটের প্রবাসীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের হেল্ডিং ট্যাক্স প্রায় সকল প্রবাসী পরিশোধ করে আসছেন। জনকল্যাণে উন্নয়নের স্বার্থে ট্যাক্স প্রদান অবশ্যই জরুরী। কিন্তু তা যদি মানুষের পরিশোধের ক্ষমতার মধ্যে না থাকে তাহলে জনগণের স্বার্থ বিঘিœত হয়। জনস্বার্থ বিবেচনায় হোল্ডিং ট্যাক্স বাতিল করায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং নতুন করে অ্যাসেসমেন্টের মাধ্যমে যৌক্তিক কর , সংগতিপূর্ণ ও সহনশীল করার পক্ষে মত দেন।
সভায় বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, সিলেট পৌরসভার সাবেক কমিশনার আব্দুস সামাদ নজরুল, বিটিএ ট্রেজারার মিসবাহ কামাল, মুজিবুল হক মনি, কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, সিলেট সদর ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান, ব্যবসায়ী নাজাম উদ্দিন নজরুল, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপারসন মোঃ ইছবাহ উদ্দীন, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মোঃ মস্তফা মিয়া, জকিগঞ্জ ওয়েল ফেয়ারের সাবেক সভাপতি জুবায়ের লস্কর, জকিগঞ্জ ওয়েল ফেয়ারের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, কমিউনিটি নেতা এনামুল হক, সাবেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবাব মিয়া, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, ট্রেজারার সূফী সুহেল আহমদ, সহ সভাপতি মোঃ আবুল কালাম ও এম.এ গফুর, জয়েন্টে সেক্রেটারি আব্দুল মালিক কুটি, জয়েন্ট ট্রেজারার মোঃ আবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, ফারুক মিয়া জিলু, শাহপরান মসজিদের সভপতি নূর বক্স, আবদুস সোবহান, সাংবাদিক খালেদ মাসুদ রনি, জগম্বর আলী, গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র খালিকুল কিবরিয়া ।
এছাড়া উপস্থিত ছিলেন-নূর উদ্দিন, কাজী আকমল তাজ, গোলাম কুদ্দুস কামরুল, আখতারুজ্জামান প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।