চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ শিক্ষার্থী।
আজ রোববার (১২মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন আহমদ জানান, ২০২৪ অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৭ জন কৃতকার্য হন। এর মধ্যে “এ” প্লাস পেয়েছেন ১ জন, “এ” প্রেড পেয়েছেন ৪ জন , “এ মাইনাস” পেয়েছেন ১০ জন, “বি” গ্রেড পেয়েছেন ২ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের এই সফলতা অর্জনে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানান।
তিনি আরো জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি কম বয়সে সুনামের সহীত পরিচালিত হয়ে আসছে। চলতি বছরে এসএসসি পরীক্ষায় ৪র্থ ব্যাচ অংশগ্রহণ করে এবং বিদ্যালয়টি ২০২২ সালের পরীক্ষায় ৯৯ শতাংশ ও ২০২৩ সালে শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়।
তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও জনবল সংকটের সমাধানে লামনী গ্রাম, এলাকাবাসীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সরকারের সুদৃষ্টি কামনা করেন।
এবারের বিভিন্ন গ্রেডে কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে- সুমা আক্তার ‘এ প্লাস’, জান্নাতুল ফেরদৌস রুমি ‘এ’, লিমা আক্তার ‘এ’, বুশরা আক্তার ‘এ’, শাহিনা আক্তার ‘এ’, মোমিয়া সুলতানা মোহনা ‘এ মাইনাস’, মুন্নি আক্তার ‘এ-মাইনাস’, সানজিদা আক্তার ‘এ-মাইনাস’, রোমানা আক্তার’এ মাইনাস’, ফাহমিদা আক্তার ‘এ-মাইনাস’, সুমাইয়া আক্তার ‘এ-মাইনাস’, ফারজানা আক্তার ‘এ-মাইনাস’, খালেদ আহমদ ‘এ মাইনাস’, এমদাদুল হক ‘এ-মাইনাস’ ও তানজিল আহমদ ‘এ-মাইনাস’, চাদনী আক্তার ‘বি’, সানজিদা আক্তার ‘বি’ গ্রেডে উত্তীর্ণ হন।
সিলেটের সকাল/ লবীব/ দুলাল
