শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মতিউর রহমান (দুলাল) 
এপ্রিল ২৬, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় “PUSAG TALENT HUNT-24” মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার বঙ্গবীর এম.এ.জি ওসমানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)” এর উদ্যোগে ও “আব্দুল গফুর ট্রাষ্ট” এর সৌজন্যে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে অষ্টম ও দশম শ্রেণির ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি রুহুল আমীন মারুফ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সার্বিক তত্বাবধানে কেন্দ্র পরিচালনার দ্বায়িত্বে ছিলেন পুসাগের সাবেক সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও জহুরা বেগম, কোষাধ্যক্ষ ফখরুজ্জামান ফলিক, অফিস সম্পাদক রুবেল আহমদ রাহি, সমাজকল্যাণ সম্পাদক ফয়সল আলম রুমন, পাঠাগার সম্পাদক আলী হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আরিফ উদ্দিন ও সদস্যদের মধ্যে মো. মোস্তাফিজুর রহমান মুতি, হানিফ সিদ্দিকী, আরিফ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, পুসাগের আয়োজনে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আজ রাত ৯টার মধ্যে পুসাগের ফেইসবুক পেইজসহ গোয়াইনঘাট দর্পণ ও পিয়াইন দর্পণ  ফেইসবুক পেইজে প্রকাশ করবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।

সিলেটের সকাল/লবীব/দুলাল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।