বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে বায়োটেকনোলজি অনুষদের ১০ বছর পূর্তি ও জাতীয় ডিএনএ দিবস পালন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৫, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ডিএনএ দিবসের সাথে একযোগে পালিত হয় দিবসটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় বায়োটেকনোলজি অনুষদের দ্বিতীয় ভবনের সামনে টিএসসি পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রা করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ, উক্ত অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ মেহেদী হাসান খান প্রমুখ।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে কেক কেটে উদযাপন করেন বায়োটেকনোলজি অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। পরে জাতীয় ডিএনএ দিবস ও অনুষদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ভবনের সম্মেলন কক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যবস্থার পরিচালক অধ্যাপক ড. মো. ছফি উল্লাহ ভুঞা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।