বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

তাড়ল উচ্চ বিদ্যালয়ে অমর একুশে উদযাপন

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাড়ল উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ-উপলক্ষ্যে একুশে ফেব্রুয়ারি বুধবার সকালে প্রভাতফেরি , শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে একুশের চেতনায় মাতৃভাষাকে সর্বস্তরে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এসকল কর্মসূচীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইনুল হক চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার, সহকারী শিক্ষক নীলিমা আক্তার নীলু, নুরুল আজিজ চৌধুরী, আবু তাহের মিয়া, শিপন দেবনাথ, মিনহাজুল ইসলাম, মনিরুজ্জামান, সুলতান আহমদ,শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।