বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬
আজকের সর্বশেষ সবখবর

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। দুই ক্যাটাগরিতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪.৮৯ শতাংশ।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

পরীক্ষার ফল এই লিংক (http://ntrca.teletalk.com.bd/result/) থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে SMS-এর মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।