শনিবার , ১৭ আগস্ট ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

১২ দিনেও জ্ঞান ফিরে নি পুলিশের গুলিতে আহত রাইয়ানের, ঢাকায় প্রেরণ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

১২ দিনেও জ্ঞান ফিরে নি সিলেটে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত রাইয়ান আহমদের। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

রাইয়ান দক্ষিণ সুরমার সিলাম ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ট রাইয়ান সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাইয়ান আহমদের স্বজনরা জানিয়েছেন, গত ৫ আগস্ট বিজয় মিছিলে দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশের ছোড়া গুলি মাথায় লেগে গুরুতর আহত হয় রাইয়ান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২দিন ধরে তার জ্ঞান ফিরেনি। পরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা রাইয়ানকে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাজধানী ঢাকায় পৌছায়। এরপর আরিফুল হক চৌধুরীর তত্বাবধানে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে রাইয়ান আহমদ গুরুতর আহত হয়েছে। ১২ দিন যাবৎ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার জ্ঞান এখনো ফিরেনি। বিষয়টি জানতে পেরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে এসেছি। তিনি রাইয়ানের জন্য সবার কাছে দোয়া চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।