সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের সেরা কলেজের পুরষ্কার পেল এমসি কলেজ 

লবীব আহমদ
জানুয়ারি ২৯, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট বিভাগের মধ্যে সেরা কলেজ নির্বাচিত হওয়ায় পুরস্কার পেয়েছে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের হাতে এই কলেজ র‍্যাংকিং পুরষ্কার তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. মশিউর রহমান।

কলেজ র‍্যাংকিং পুরষ্কার প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার প্রমুখ।

বিভাগে সেরা হওয়ার অনুভূতি জানিয়ে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ পুরস্কারের জন্য কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে জাতীয় পর্যায়ে সেরা হওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমার শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, পড়াশোনায় ভালো করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা দেশসেরা হবো এবং এটা অসম্ভব কিছুও না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।