বৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান 

লবীব আহমদ
জুন ১, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান। গত সোমবার (২৯মে) সিলেট বিভাগীয় কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালকের যৌথ স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন কলেজের শ্রেষ্ঠ শিক্ষক থেকে তাঁকে নির্বাচিত করা হয়। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ ও তিনি সিলেট বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছিলেন।

প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ১৯৯৬ সালের ১০ই আগস্ট প্রভাষক হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৯৬ বছরের ১৪ই ডিসেম্বর তিনি এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং তিনি দীর্ঘ প্রায় ২৭ বৎসর যাবৎ এমসি কলেজে শিক্ষকতা করে আসছেন। তিনি ২ মাসের জন্য মৌলভীবাজার সরকারি কলেজের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এখন তিনি এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন : সিলেট বিভাগে এমসি কলেজের বিজয়ী যারা-

প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২০১৬ সালের ২৮শে আগস্ট বাংলাদেশ-জাপান-কোরিয়া কলাবরেশনে ‘Solid State Physics’ এর Material Science এ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন৷ তাঁর লেখা ৫টি বই (অনার্স ও মাস্টার্সের লেভেলের ছাত্র/ছাত্রীদের জন্য) জার্মানির গ্রীন পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে। তাঁর লেখা বইগুলোর সফট ও হার্ডকপির উভয়টিই ISBN বহন করে।

তাঁর লেখা বইগুলোর সফটকপি দুইশর ও বেশি দেশের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরা অনলাইনে পড়তে পারেন ও হার্ডকপি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস মেগাশপ অ্যামাজনে পাওয়া যায়। পিএইচডি কাজের ওপর ইউরোপ-আমেরিকা ও জাপানের নামীদামি জার্নালে (যার ইমপ্যাক্ট প্যারামিটার ২.০০ বা Q-2 journal ) তাঁর ৫টি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তিনি পদার্থবিজ্ঞানের শিক্ষক ছাড়াও এমসি কলেজের মাস্টার্সের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।