মঙ্গলবার , ৩০ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে এমসি কলেজের বিজয়ী যারা-

সিলেটের সকাল রিপোর্ট
মে ৩০, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

#জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৭ টি বিষয়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছেন মুরারিচাঁদ কলেজের ৭জন শিক্ষার্থী।

গত সোমবার (২৯মে) সিলেট বিভাগীয় কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালকের যৌথ স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়।

তারা হলেন- ইংরেজি বক্তব্য(গ) প্রতিযোগিতায় ছালওয়া অন্ত, বাংলা কবিতা আবৃত্তিতে(ঘ) শ্যামলী দাস, রবীন্দ্র সংগীতে(ঘ) মন্দিরা রায় শর্মী, জারীগানে(ঘ) পল্লবী রানী দাস, উচ্চাঙ্গ নৃত্য(ঘ) মিথিলা চৌধুরী, উচ্চাঙ্গ সংগীতে(গ) হৃদি দেব ও তাৎক্ষণিক অভিনয়ে(ঘ) দিপন তালুকদার এবং শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হয়েছেন মো. মনজুর হোসেন রাকিব।

আগামী ৫ ও ৬ জুন ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ ও সিলেট বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছিলেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।