বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিকৃবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃ‌বি) সিন্ডিকেটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার সিকৃবির আইন অনুযায়ী এই কমিটি গঠিত হয়।

সিন্ডিকেট কমিটির চেয়ারম্যান হলেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং সদস্যবৃন্দ হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম.মাহবুব -ই-ইলাহী; ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; ডিন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; অতিরিক্ত সচিব, মাধ্যমিক- ২, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট ড. মো.মনোয়ার করিম খান; বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পিএসও ড. ফরিদুল আলম; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. এ. রহিম (অব:); বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো.ফজলুল আউয়াল মোল্লা (অব:); সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো.ইকবাল হোসেন(অব:); বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো.মোখলেছুর রহমান; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রফেসর ড. মো.আবু সাঈদ।

এছাড়া সদস্য- সচিব হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।