রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩৪০ বস্তা ভারতীয় চিনিসহ আটক-৩

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩৪০ বস্তায় ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট এলাকার বড়শালা নয়া বাজারের মো. স্বপন মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩৩), দক্ষিণ সুরমা উপজেলার মোছারগাওঁয়ের সুরত আলীর ছেলে মো. জুবেল আহমদ(২৫) ও শরিয়তপুরের ভেদরগঞ্জের বাসু বেপারীর ছেলে মরন বেপারী (২৩)।

পুলিশ জানায়, শনিবার সকালে সিলেট নগরের বন্দরবাজারস্থ মশরাফিয়া রেষ্টুরেন্টের সামনে চেকপোষ্ট পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। যেখানে তল্লাশী করে ৩৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১৭ হাজার চিনি পাওয়া যায়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এসময় আটককৃত ট্রাকটি জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।