বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৪, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধ ও বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, বুধ ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস লেহেঙ্গা, ২২ পিস ভারতীয় শাড়ী, ২৮ পিস সানগ্লাস, ২ হাজার ১৫৯ পিস সাবান, ৩৭৮ পিস এলোভেরা জেল, ১৯১ বোতল ভারতীয় মদ, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মহিন্দ্রা ট্রাক্টর ১ টি, ২ টি মোটরসাইকেল, ৪৯৬ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।