বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নার্সিং শিক্ষার্থীদের মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট
মে ১৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল নিয়ে আসেন তারা। পরে মশাল মিছিল নিয়ে নগরের রিকাবীবাজার এলাকায় শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন ওয়েসিস নার্সিং হাসপাতালের কামাল আহমেদ, সীমান্তিক নার্সিং কলেজের ওয়েন দেবনাথ, মডেল নার্সিং কলেজের মেহেদী হাসান, সিলেট উইমেন্স নার্সিং কলেজের হুমায়ূন আহমেদ, সুরমা নার্সিং কলেজের শাহজাদ প্রমুখ।

এসময় তারা বলেন, ডিপ্লোমা নার্সদের কর্মসূচি পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে, যা জুলাই আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশে কাম্য নয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে এভাবে হামলা করে আন্দোলন ঠেকানো যাবেনা। তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।