শনিবার , ২ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি-২৪ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২রা নভেম্বর) কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে সিলেট নগরের তিনটি কেন্দ্র সিলেট সরকারি আলিয়া মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৪৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হাশেম চৌধুরী, ডা. আব্দুল লতিফ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাহমুদুল হাসান, ডা. হুসাইন, ডা. মাশুকুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পৃষ্ঠপোষক শফিকুল আলম মফিক।

এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান শরিফ মাহমুদ ও ভাইস চেয়ারম্যান শাহীন আহমদ।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর এর পরিচালক আফসার উদ্দিন কামরান, সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয় ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি আহসান হাবীব, রফিকুল ইসলাম, ছফির উদ্দীন, আবুল হাসান রিয়াদ সহ প্রমুখ।

উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী ২০ ডিসেম্বর প্রকাশিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।