শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি), সিলেট মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সিকৃবির প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

শোভাযাত্রা শেষে পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর, জাতীয় দিবস উদযাপন কমিটিসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ভারত সীমান্তঘেঁষা সিলেট জেলা পাক হানাদারমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাক বাহিনী সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে, হানাদারমুক্ত হয় সিলেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।