সিলেট-তামাবিল সড়কের শাহপরাণ (রহ.) মাজার গেইট এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ সাদ্দাম (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার লক্ষীপুরের মাটগাঁও গ্রামের আব্দুন নূরের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াবাসহ আটকের ঘটনায় শাহপরাণ (রহঃ) থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২, তারিখ-০৬/০৫/২০২৬ খ্রি.। ওই মামলায় তাকে বৃহস্পতিবার (০৭ মে) আদালতে সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
