শনিবার , ৬ জানুয়ারি ২০২৪, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

শাবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

শাবি প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক অনিবার্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ বাসায় অবস্থান করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই সময়ের মধ্যে শিক্ষকরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না বলে জানিয়েছেন। তাদের স্বাক্ষর ছাড়া কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণ করা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১৮ জানুয়ারি ঘোষিত শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত থাকবে।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, শাবি শিক্ষক সমিতির সংবিধান অনুযায়ী ‘শাবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪’ এর ঘোষিত তফসিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক অনিবার্য পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরবর্তী তারিখ সংবিধানের ১২ (খ) অনুচ্ছেদ অনুযায়ী স্থিরিকৃত হবে।

এর আগে, গত ২ জানুয়ারি শাবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।