শনিবার , ৪ জানুয়ারি ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে কোটা বাতিল ও আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরিক্ষায় পোষ্য কোটাসহ বৈষম্যমূলক সকল কোটা বাতিল ও ভর্তির আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৪জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী জহিরুল হক প্রমুখ।

শাকিল আহমেদ বলেন, দেশের কোটার বৈষম্য দূর করার জন্য ২৪শে আদোলন করার পরেও কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিতে কোটা বহাল রাখে। আমরা আজ বলতে চাই অতি দ্রুত পোষ্য কোটাসহ সকল বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফি ১২০০ টাকা করা হয়েছে, যা আমাদের দেশের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বহন করা কষ্টসাধ্য।

জহিরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হওয়ার আগেই ভর্তি ফি নুন্যতম পর্যায়ে নিয়ে আসা হোক। অন্যথায় আমরা শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির দিকে যাব।

এসময় শিক্ষার্থীরা পোষ্য কোটা ও মুক্তিযোদ্ধা কোটাকে বৈষম্যমূলক কোটা হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এইসব কোটার আসনকে অতিরিক্ত আসন হিসেবে গণ্য করলেও আমাদের দাবি এইসব কোটা বাতিল করতে হবে অথবা সাধারণ শিক্ষার্থীদের আসনে পরিণত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।